× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টরন্টোতে ‘বিসিই ঈদ গালা নাইট’, থাকছে জমজমাট আয়োজন

কানাডা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২০:৫৬ পিএম

বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোর (বিসিই) নামে ফেসবুক পেজ গ্রুপ। ছবি : সংগৃহীত

বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোর (বিসিই) নামে ফেসবুক পেজ গ্রুপ। ছবি : সংগৃহীত

ঈদের পরই কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিই ঈদ গালা নাইট’। এ জন্য জমজমাট আয়োজন করেছে বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোর (বিসিই) নামে ফেসবুক পেজ গ্রুপ। আয়োজন প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নাচ, গান, ডিজে কোন কিছু বাদ যাচ্ছে না ঈদ গালা নাইটে। রয়েছে সুস্বাদু এপাটাইজার কাম ডিনার। 

বিসিই ফেসবুক গ্রুপের এডমিন শাহানা বেগম জানান, ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। প্রবাসে এই ঈদের আনন্দকে রাঙ্গিয়ে তুলতে আমরা ‘বিসিই ঈদ গালা নাইট’ আয়োজন করেছি। 

জমকালো এ অনুষ্ঠানটি ১২ ই মে শুক্রবার রাতে টরেন্টোর গ্র্যান্ড সিনেমুন বেনকুইট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। 

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঈদ গালা নাইটটি সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে চলবে মধ্যরাত অবধি। গান পরিবেশন করবেন ইন্ডিয়ার সারেগামা পা’র কনটেস্টটেন্ট ‘জে’ এবং প্যানোরমা ইন্ডিয়ান আইডল-৭ কানাডার উইনার ও ভয়েস অফ উড়িষ্যার উইনার বিভাষিনী’। 

স্থানীয় জনপ্রিয় বাংলাদেশি কানাডিয়ান শিল্পীদের পারফরম্যান্স উপস্থিত অতিথিদের বাড়তি আনন্দ দেবে। থাকবে প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলা, ৩৬০ ডিগ্রি ক্যামেরা দিয়ে ছবি তোলা, ফটো বুথ, র‌্যাফেল ড্রসহ নানা কিছু। 

বিসিই’র আরেক এডমিন নাহিদ নাসরীন জানান, গান, নাচ, ছবি তোলার পাশাপাশি আমরা সুস্বাদু বুফে ডিনারের আয়োজন করেছি। আশা করছি সবাই মজাদার খাবারের সাথে সাংস্কৃতিক পর্ব বেশ ভালভাবেই উপভোগ করবেন। বিসিই জানিয়েছে, ডিনারের পর ঝাকানাকা ডিসেকো মধ্য রাত অবধি চলবে। ডিজে পরিবেশন করে মাতিয়ে রাখবেন ভারতীয় ‘ডিজে রকি’। চমৎকার এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টরেন্টোর অতি পরিচিত উপস্থাপিকা ফারহানা আহমেদ। 

কেউ চাইলে [email protected] এই ই-মেইলে ই-ট্টান্সফার করে রেজিস্ট্রেশন করতে পারবেন। পূর্ণ বয়ষ্কদের এন্ট্রি ফি ৪৫ ডলার, সাত থেকে ১৩ বছর বয়সীদের জন্য ২৫ ডলার এবং সাত বছরের নিচের বাচ্চাদের প্রবেশাধিকার ফ্রি রাখা হয়েছে। 

উল্লেখ্য, বিসিই ঈদ গালা নাইটে স্পন্সর করেছেন নামী মর্টগেজ এজেন্ট আসহাব উদ্দিন খান আসাদ, তরুণ রিয়েলটর রাফি আলম, প্রতিশ্রুতিশীল মর্টগেজ এজেন্ট দীন ইসলাম, তারুণ্যে ভরপুর ব্যারিষ্টার ওমর হাসান আল জাহিদ, সদালাপী রিয়েলটর সারওয়ার আলম, সব সময় হাসিমাখা মুখ ব্যবসায়ি একে আজাদ, এনার্জেটিক মর্টগেজ এজেন্ট বজলুর ভূইয়া (মারুফ), গুণী একাউনট্যান্ট মোর্শেদ নিজাম সিপিএ এবং ব্রোকারেজ হাউজ রিয়েলটি ২১।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা