× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ‘ঈদ মেলা’

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৬:৩৭ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৭:০০ পিএম

আমিরাতের শারজায় আয়োজিত ঈদমেলার স্টলে এক বাংলাদেশি নারী উদ্যোক্তা। প্রবা ফটো

আমিরাতের শারজায় আয়োজিত ঈদমেলার স্টলে এক বাংলাদেশি নারী উদ্যোক্তা। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে। দেশটির আল আইন, শারজাহ, আজমান ও দুবাইয়ে অনলাইনে পণ্য বেচাকেনা করা ১০ জন উদ্যোক্তা এতে অংশ নেন।

রবিবার (২ এপ্রিল) রাতে শারজাহ বাংলাদেশ সমিতির হল রুমে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে ১১টি স্টল স্থান পায়। যেখানে ছিল শিশু-কিশোর, নারী, পুরষের পোশাকের পাশাপাশি ছিল গয়না, প্রসাধনী, খাবার ও রকমারি পণ্য।

আয়োজকরা জানান, প্রচারের তুলনায় বেশ সাড়া পেয়েছেন তারা। বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন উদ্যোক্তারা। তারা জানান, মেলায় নিয়ে আসা পণ্যের ৭০ শতাংশ বিক্রি হয়েছে।

মেলার আয়োজক সাবিনা সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঈদকে সামনে রেখে স্বদেশীদের হাতে দেশীয় পণ্য তুলে দিতে এ মেলার আয়োজন করা হয়। ভারত ও পাকিস্তান কমিউনিটিতে এমন রীতি থাকলেও বাঙালিদের এমন আয়োজন আগে দেখা যায়নি। মেলায় কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তাদের উৎসাহ দিতেও এসেছেন অনেকে।’

উদ্যোক্তা আলমা আকবর বলেন, ‘যথেষ্ট সাড়া পেয়েছি। প্রবাসীরা মেলায় এসেই দেশী পণ্য খুঁজে নিয়েছেন।’

আরেক উদ্যোক্তা পারভীন জলি তার স্টল সাজিয়েছিলেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি পণ্যে। তিনি বলেন, ‘পোশাকের মিশ্রণ নিয়ে মেলায় হাজির হয়েছি। তবে লক্ষ্য করেছি, ছেলেরা বেশি পাঞ্জাবি পছন্দ করেছেন। অনেকগুলো বিক্রি হয়েছে। ঈদ উপলক্ষে এমন একটি মেলার প্রয়োজন ছিল। এই মেলার আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন।’

আয়োজকরা জানান, দেশটিতে অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বেচাকেনা নারীদের নিয়ে আগামী বৈশাখেও এমন একটি মেলার আয়োজন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা