× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেনেভায় ছবি, গান ও কবিতায় ভাষাশহীদদের স্মরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৯:১০ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৬:১৪ পিএম

জেনেভায় আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করছেন শিল্পীরা। প্রবা ফটো

জেনেভায় আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করছেন শিল্পীরা। প্রবা ফটো

সুইজারল্যান্ডের জেনেভায় বাংলা পাঠশালার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছবি-গান-কবিতায় ভাষা শহীদদের স্মরণ করেছেন জেনেভায় বসবাসরত বাংলা ভাষাভাষীরা। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে তিন সপ্তাহব্যাপী চলে এ অনুষ্ঠান। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় শিশুদের চিত্রাংকন কর্মশালা ও ছবি আঁকার আয়োজন। তারপর সমাপনী অনুষ্ঠানে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, অংশগ্রহণকারী শিশুদের প্রশংসাপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাহবুবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক। ছবি আঁকার কর্মসূচিতে শিশুদের প্রশংসাপত্র প্রদান করেন জেনেভা বাংলা পাঠশালার পরিচালক ও অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল হক ফরহাদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন রিয়াজুল হক ফরহাদ, এহতেশামুল হক, রিসালাত রহমান, সেগুফতা মোহাম্মদ, তাইফুর রাহান, প্রান্তি, সুনিষ্কা, মাদিহা, নিতু, রেইন, দিলারা, আফসারা, বিভোর ও রোদেলা। জেনেভা বাংলা পাঠশালার পরিচালকের নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও যন্ত্রাণুষঙ্গে ছিলেন আরিনুল হক ও ফারানা হক।  

অনুষ্ঠানটি উপভোগ করেন জেনেভায় বসবাসরত বাঙালিদের পাশাপাশি অন্য ভাষাভাষীরাও। অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা