× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স)

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৬ পিএম

ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে গান পরিবেশন করছেন শিল্পীরা। প্রবা ফটো

ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে গান পরিবেশন করছেন শিল্পীরা। প্রবা ফটো

ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস প্যারিস-ফ্রান্সের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মাতৃভাষার ইতিহাস এক রক্তাক্ত বেদনার ইতিহাস। বিশ্বে বাংলাদেশের ৮০টি কূটনৈতিক মিশনে স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে দিবসটি উদযাপনের মাধ্যমে মাতৃভাষার গুরুত্বকে তুলে ধরে আসছেন সবাই।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ক্রমাগত মাতৃভাষা হারিয়ে যাচ্ছে। এ ছাড়া বিশ্বের প্রায় ৪০ শতাংশ শিশু এখনও তাদের মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।’

এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘শিক্ষার রূপান্তরের মাধ্যমে বহুভাষাবাদ প্রচারের জন্য আদিবাসী ভাষা রক্ষা করা’। এর মাধ্যমে জাতিসংঘ ঘোষিত ‘আদিবাসী ভাষার আন্তর্জাতিক দশক’-এর প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ‘বহুভাষাবাদ’ ও ‘ভাষার প্রতি ভালোবাসা’ প্রতিপাদ্যের ওপর দূতাবাস নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যেখানে ইউনেস্কোতে নিযুক্ত ৩৩টি দেশের রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ ভাষার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেন। 

বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, সার্বিয়া, আজারবাইজান, ইউক্রেন, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতির বৈচিত্র্যময় প্রদর্শনীর মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের মাতিয়ে রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা