× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডায় সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশি শিক্ষার্থীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫২ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৯ পিএম

কানাডায় সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশি শিক্ষার্থীর

কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।  

অন্টারিওর হাইওয়ে সেফটি ডিভিশনের সার্জেন্ট কেরি শ্মিট জানিয়েছেন, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটিতে চারজন ছিল। দক্ষিণ দিকে যাওয়ার সময় গাড়িটি তীব্র গতিতে চলার সময় সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

পুলিশ হতাহতদের নাম প্রকাশ করেনি। শুধু জানিয়েছে নিহতদের মধ্যে দুইজন তরুণ ও একজন তরুণী রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে।

পুলিশ আরও জানায়, হতাহতরা সবাই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় টরন্টোয় অবস্থান করছিলেন।

গুরুতর আহত ২১ বছর বয়সি গাড়িটির চালক স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে পুলিশের পক্ষ থেকে হতাহত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সূত্র : সিটিভি নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা