× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএফআরসিতে বাংলাদেশের মানবিক অবদানের প্রশংসা

সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি

প্রকাশ : ৪১ মিনিট আগে

আপডেট : ৪০ মিনিট আগে

আইএফআরসিতে বাংলাদেশের মানবিক অবদানের প্রশংসা

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (আইএফআরসি) গভর্নিং বোর্ড ও স্ট্যাচুটরি মিটিংস উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিভিন্ন অধিবেশনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সক্রিয় অংশগ্রহণ ও অবদানের প্রশংসা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডিআরসিএস সূত্রে জানা যায়, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতিমালা বাস্তবায়ন, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের ধারাবাহিক ভূমিকা অধিবেশনগুলোতে আলোচনায় এসেছে। সংস্থাটির দাবি, আইএফআরসি নেতৃত্ব বাংলাদেশের অংশগ্রহণকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে এবং বৈশ্বিক মানবিক কর্মকাণ্ডে বিডিআরসিএসের অবদানকে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুস সালাম বলেন, ‘মানবিক সেবার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই গুরুত্ব পাচ্ছে। আইএফআরসির বিভিন্ন ফোরামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা বৈশ্বিক মানবিক উদ্যোগে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট নেটওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জেনেভায় অনুষ্ঠিত হবে আইএফআরসির ২৫তম সাধারণ অধিবেশন। এতে বিশ্বের ১৮৯টি জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা অংশ নেবেন। অধিবেশনে বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবকদের সুরক্ষা এবং ২০২৭-২০২৮ মেয়াদের কর্মপরিকল্পনা ও বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিডিআরসিএসের মতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এ ধরনের স্বীকৃতি দেশের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা