× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইস আল্পসে দুই ধনকুবেরের নতুন ঠিকানা সেন্ট মরিৎজ

সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) প্রতিনিধি

প্রকাশ : ১১ মিনিট আগে

সুইস আল্পসে দুই ধনকুবেরের নতুন ঠিকানা সেন্ট মরিৎজ

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার মনোরম শহর সেন্ট মরিৎজে নতুন আবাস গড়েছেন বিশ্বের দুই ধনকুবের। তাদের একজন ভারতীয় ইস্পাতশিল্পপতি লক্ষ্মী মিত্তাল, অন্যজন জার্মান উদ্যোক্তা অলিভার সামভার। দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের পর ৭৬ বছর বয়সী লক্ষ্মী মিত্তাল চলতি বছর সুইজারল্যান্ডের এই শহরকে নিজের প্রধান আবাস হিসেবে বেছে নিয়েছেন। একই সময়ে সেন্ট মরিৎজে নতুন ঠিকানা গড়েছেন জার্মান উদ্যোক্তা সামভারও।

সুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের এঙ্গাডিন উপত্যকায় অবস্থিত সেন্ট মরিৎজ শীতকালীন পর্যটন ও বিলাসবহুল অবকাশযাপনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। সুইজারল্যান্ডে বসবাসকারী শীর্ষ ৩০০ ধনীর চলতি বছরের তালিকায় উঠে এসেছে এই দুই ধনকুবেরের নাম। তালিকা অনুযায়ী, লক্ষ্মী মিত্তালের আনুমানিক সম্পদের পরিমাণ ২ হাজার ৭০০ কোটি থেকে ২ হাজার ৮০০ কোটি সুইস ফ্রাঁ। অন্যদিকে অলিভার সামভারের সম্পদের পরিমাণ ১০০ কোটি থেকে ১৫০ কোটি সুইস ফ্রাঁ।

বিশ্ব ইস্পাতশিল্পে মিত্তাল পরিবারের দীর্ঘদিনের পরিচিতি রয়েছে। ইস্পাত উৎপাদনের পাশাপাশি খনিশিল্পেও তাদের ব্যবসা রয়েছে। বহুজাতিক ইস্পাত কোম্পানি আর্সেলরমিত্তালে পরিবারের মালিকানাধীন শেয়ারই তাদের সম্পদের অন্যতম প্রধান উৎস। দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের পর এবার সুইজারল্যান্ডের আল্পস অঞ্চলে নিজের প্রধান আবাস গড়লেন লক্ষ্মী মিত্তাল।

তবে মিত্তালের আগমনেও গ্রাউবুন্ডেন ক্যান্টনের ধনীদের তালিকার শীর্ষস্থান পরিবর্তন হয়নি। সেই অবস্থান ধরে রেখেছেন সেন্ট মরিৎজের আরেক বাসিন্দা আন্দ্রেয়া পিনিয়াতারো। তার প্রতিষ্ঠিত আইওএন ইনভেস্টমেন্ট গ্রুপ আর্থিক খাতের জন্য সফটওয়্যার তৈরি করে। গত এক বছরে পিনিয়াতারোর সম্পদ বেড়েছে প্রায় ৬০০ কোটি সুইস ফ্রাঁ। এতে তার মোট সম্পদের আনুমানিক মূল্য দাড়িয়েছে ৩ হাজার ৩০০ কোটি থেকে ৩ হাজার ৪০০ কোটি সুইস ফ্রাঁ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা