× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউ জার্সিতে বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন

সুব্রত চৌধুরী, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

নিউ জার্সিতে বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট (সাউথ) বিএনপির উদ্যোগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সময় গত বুধবার রাতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি (জুমে) যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আফ্রিকা, ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন। এতে অনলাইনে অংশ নেন নিউ জার্সি স্টেট বিএনপি (সাউথ)-এর সভাপতি সৈয়দ মো. কাউছার শাহীন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. দিদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান বাবুল। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক আহ্বায়ক ও ১ নম্বর সদস্য মো. গিয়াস উদ্দিন পাঠান।

মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পরে তার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোসাদ্দেকুল মাওলা, নাসির উদ্দিন সিকদার ও জহিরুল ইসলাম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, মো. শাহনুর নান্না, মো. আইয়ুব বাবুল, জাহিদ হোসেন, রানা কবির, ইকবাল হোসেন, মনির, এম আই কায়সার, সিরাজ, সেরুজ্জামান সজল, আমিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, কামরুল আমজাদ, জিয়াউর রহমান জিয়া, নাসির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা