× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে ইউনেস্কো সভাপতির সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ

আহমেদ সোহেল বাপ্পী, প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি

প্রকাশ : ২ ঘণ্টা আগে

প্যারিসে ইউনেস্কো সভাপতির সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থাটির ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি খোন্দকার এম তালহার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে জাতিসংঘ ও ইউনেস্কোর পারস্পরিক সহযোগিতা, সাধারণ সম্মেলনের কার্যক্রম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দুই প্রতিনিধি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে জাতিসংঘ ও ইউনেস্কোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। 

ড. খলিলুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খোন্দকার এম তালহার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, আলোচনায় ইউনেস্কোর সাধারণ সম্মেলনের কার্যক্রম, জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য, খোন্দকার এম তালহা ২০২৫ সালের অক্টোবরে ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হন। এর মধ্য দিয়ে তিনি সংস্থাটির ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। অন্যদিকে, ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক দুটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদের এমন উচ্চপর্যায়ের দায়িত্ব পালন দেশের কূটনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। প্যারিসে তাদের এ সাক্ষাৎ জাতিসংঘ ও ইউনেস্কোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা জোরদারের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা