× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আটলান্টিক সিটিতে বিএএসজের থ্যাংকসগিভিং ডিনার

সুব্রত চৌধুরী, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মিনিট আগে

আটলান্টিক সিটিতে বিএএসজের থ্যাংকসগিভিং ডিনার

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে থ্যাংকসগিভিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

থ্যাংকসগিভিং ডে উপলক্ষে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মানুষের সঙ্গে বন্ধুত্ব ও সংহতির সম্পর্ক জোরদার এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই এ ডিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান, কাউন্টি শেরিফ, কাউন্টি কমিশনার অ্যাট-লার্জ, সিটি কাউন্সিলর, মূলধারার রাজনীতিবিদসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে ডিনারটি পরিণত হয় সম্প্রীতির মিলনমেলায়। থ্যাংকসগিভিং ডের প্রাক্কালে বিএএসজের এ আয়োজন স্থানীয় বিভিন্ন কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

থ্যাংকসগিভিং ডিনার সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা