সুব্রত চৌধুরী, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি
প্রকাশ : ৪১ মিনিট আগে
আপডেট : ৪০ মিনিট আগে
থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাসিন্দাদের মধ্যে টার্কি ও ঐতিহ্যবাহী খাবারসামগ্রী বিতরণ করা হয়েছে। সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে সিটি হলের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের আয়োজনে সিটি হলের শিলা অলিভার প্লাজায় এ কর্মসূচি শুরু হয়।
এ সময় সিটি কাউন্সিলের সভাপতি অ্যারন রেনল্ডস, কাউন্সিলওম্যান মারিয়া লাকা, আটলান্টিক সিটির স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
থ্যাংকসগিভিংয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং কমিউনিটির অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে আটলান্টিক সিটির বিপুলসংখ্যক বাসিন্দা অংশ নেন এবং খাদ্যসহায়তা গ্রহণ করেন।