এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মিনিট আগে
বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন।
রবিবার (২৩ নভেম্বর) সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তা, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংগঠনিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অংশগ্রহণকারীরা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশ নিয়ে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।