× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদুল ইত্তেহাদে পাঁচ দিনের ছুটি আমিরাতে

আমিনুল ইসলাম, আবুধাবি (ইউএই) প্রতিনিধি

প্রকাশ : ৬ মিনিট আগে

ঈদুল ইত্তেহাদে পাঁচ দিনের ছুটি আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতে ৫৫তম ঈদুল ইত্তেহাদ বা জাতীয় দিবসকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। জাতীয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে টানা পাঁচ দিনের ছুটি। আগামী ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এ ছুটি শেষে ৬ ডিসেম্বর থেকে আবারও স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরবেন বাসিন্দারা।

১৯৭১ সালের ২ ডিসেম্বর সাতটি আমিরাতের ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রের যাত্রা শুরু হয়। সেই ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের চেতনাকে ধারণ করেই প্রতিবছর উদযাপিত হয় ঈদুল ইত্তেহাদ। দিবসটি উপলক্ষে দেশটির বিভিন্ন শহর সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। পাশাপাশি আয়োজন করা হয় ঐতিহ্যবাহী কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোমুগ্ধকর আতশবাজির।

পাঁচ দিনের এই দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দেশজুড়ে পর্যটন, হোটেল ও বিনোদন খাতে বাড়তি কর্মচাঞ্চল্য তৈরি হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। ছুটিতে অনেক প্রবাসী নিজ দেশে যাওয়ার পরিকল্পনা করছেন। আবার অনেকে পরিবার নিয়ে আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে ছুটির দিনগুলোতে নাগরিক ও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি চিকিৎসাসেবা, নিরাপত্তাব্যবস্থা ও গণপরিবহন সচল রাখার প্রস্তুতি রয়েছে। সব মিলিয়ে জাতীয় দিবসের আনন্দ, দীর্ঘ ছুটি ও নানা আয়োজনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠছে সংযুক্ত আরব আমিরাত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা