× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালির রাজকীয় ঐতিহ্য ও স্থাপত্যের নগরী তুরিন

মোশারফ হোসেন, তুরিন (ইতালি) প্রতিনিধি

প্রকাশ : ১০ মিনিট আগে

ইতালির রাজকীয় ঐতিহ্য ও স্থাপত্যের নগরী তুরিন

ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলের পিয়েমন্ত (Piedmont) অঞ্চলের রাজধানী তুরিন। শিল্প ও মোটরগাড়ি শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত এ নগরী রাজকীয় স্থাপত্য, প্রশস্ত চত্বর এবং শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের জন্যও বিশ্বজুড়ে সমাদৃত। আল্পস পর্বতমালার পাদদেশে পো নদীর তীরে অবস্থিত তুরিন ১৮৬১ সালে ঐক্যবদ্ধ ইতালির প্রথম রাজধানী ছিল। সাভয় রাজবংশের দীর্ঘ শাসনামলে নির্মিত অসংখ্য প্রাসাদ, গির্জা ও ঐতিহাসিক স্থাপনা শহরটিকে ইউরোপের অন্যতম নান্দনিক নগরীতে পরিণত করেছে।

তুরিনের প্রাণকেন্দ্রে অবস্থিত পিয়াজ্জা কাস্তেল্লো (Piazza Castello) শহরটির ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। বিশাল এই চত্বরকে ঘিরেই গড়ে উঠেছে সাভয় রাজবংশের প্রধান বাসভবন পালাজ্জো রেয়ালে (Palazzo Reale), যা রাজপ্রাসাদ নামে পরিচিত। ষোড়শ শতাব্দীতে নির্মিত এ প্রাসাদের অভ্যন্তরভাগ বারোক ও রোকোকো শিল্পকলার অনন্য নিদর্শনে সজ্জিত।

রাজপ্রাসাদের পাশেই রয়েছে পালাজ্জো মাদামা (Palazzo Madama)। যার স্থাপত্যে রোমান যুগের প্রাচীন দুর্গ এবং অষ্টাদশ শতাব্দীর বারোক শৈলীর এক বিরল মেলবন্ধন দেখা যায়। বর্তমানে এটি প্রাচীন শিল্পকলার জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া চত্বরের পাশেই অবস্থিত তুরিনের ক্যাথেড্রাল গীর্জা (Duomo di San Giovanni)। এখানে সংরক্ষিত রয়েছে বিশ্বজুড়ে আলোচিত ও রহস্যে ঘেরা ‘শ্রাউড অব তুরিন’ (Shroud of Turin), যা খ্রিষ্টীয় ঐতিহ্যের অন্যতম আলোচিত নিদর্শন।

তুরিনের স্থাপত্যশৈলীর সবচেয়ে উজ্জ্বল প্রতীক হলো মোলে আন্তোনেলিয়ানা (Mole Antonelliana)। স্থপতি আলেসান্দ্রো আন্তোনেলির নকশায় ১৮৬৩ সালে এর নির্মাণকাজ শুরু হয়। প্রথমে একটি সিনাগগ হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হলেও পরবর্তী সময়ে স্থাপনাটি ভিন্ন পরিচিতি লাভ করে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় চলচ্চিত্র জাদুঘর ‘ন্যাশনাল মিউজিয়াম অব সিনেমা’র আবাসস্থল।

১৬৭ দশমিক ৫ মিটার উচ্চতার এই স্থাপনার সুউচ্চ চূড়া তুরিনের আকাশরেখায় স্বতন্ত্র বৈশিষ্ট্য যোগ করেছে। এর নান্দনিক স্থাপত্য ও চলচ্চিত্রবিষয়ক সংগ্রহ প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটককে আকর্ষণ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা