× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্য সফর শেষে ঢাকার পথে নাহিদ ইসলাম

এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মিনিট আগে

যুক্তরাজ্য সফর শেষে ঢাকার পথে নাহিদ ইসলাম

আট দিনের যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (২১ নভেম্বর) যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে লন্ডনের স্ট্যানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

গত ১৩ নভেম্বর যুক্তরাজ্যে পৌঁছান নাহিদ ইসলাম। সফরকালে ১৬ নভেম্বর তার সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে রাজনৈতিকভাবে বিরোধী দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে।

এদিকে, নাহিদের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও দেশের রাজনীতি নিয়ে ব্রিটিশ রাজনৈতিক মহলেও আলোচনা তৈরি হয়। বিশেষ করে অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত কয়েকজন ব্রিটিশ রাজনীতিকের সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে। বিষয়টি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। গত এক সপ্তাহ ধরে পূর্ব লন্ডনের বিভিন্ন মহলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে ঘিরে স্থানীয় পর্যায় ছাড়িয়ে ব্রিটিশ রাজনৈতিক মহলেও আলোচনা-সমালোচনা তৈরি হয়। 

নাহিদ ইসলামের দেশে ফেরার মধ্য দিয়ে তার আট দিনের যুক্তরাজ্য সফরের সমাপ্তি ঘটল। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, ভবিষ্যতে দেশের রাজনৈতিক বিরোধের কারণে বিদেশের মাটিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা