× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্তুগালে আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতির প্রদর্শনী

হুমায়ূন আহমেদ শ্রাবণ, লিসবন (পর্তুগাল) প্রতিনিধি

প্রকাশ : ২০ মিনিট আগে

আপডেট : ১৯ মিনিট আগে

পর্তুগালে আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতির প্রদর্শনী

পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক দাতব্য মেলা ‘বাজার ডিপ্লোমাটিকো ২০২৬’। বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় খাবার তুলে ধরছে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় লিসবনের সেন্ট্রো দে কংগ্রেসে মেলার উদ্বোধন করেন পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো। উদ্বোধনের পর তিনি বিভিন্ন দেশের স্টল ঘুরে দেখেন।

মেলায় বাংলাদেশের স্টলে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণ প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হচ্ছে বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবার। বিভিন্ন দেশের স্টল ঘুরে দর্শনার্থীরা সংশ্লিষ্ট দেশগুলোর খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন।

২০ ও ২১ নভেম্বর দুই দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি পরিচালিত হচ্ছে দাতব্য কার্যক্রম।

মেলা থেকে সংগৃহীত অর্থ মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় ব্যয় করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা