× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্তুগালে কৈলাস খেরের কনসার্ট, এক মঞ্চে বাংলাদেশ-নেপাল

হুমায়ূন আহমেদ শ্রাবণ, লিসবন (পর্তুগাল) প্রতিনিধি

প্রকাশ : ২১ মিনিট আগে

আপডেট : ১২ মিনিট আগে

পর্তুগালে কৈলাস খেরের কনসার্ট, এক মঞ্চে বাংলাদেশ-নেপাল

পর্তুগালের রাজধানী লিসবনে ২০২৭ সালের ৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাস খেরের একক সংগীতানুষ্ঠান। নেপালি কমিউনিটি অব পর্তুগালের আয়োজনে এ অনুষ্ঠানে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কাজা দো বাংলাদেশ। আয়োজকদের দাবি, পর্তুগালে বাংলাদেশি ও নেপালি কমিউনিটির যৌথ উদ্যোগে এ ধরনের বড় সাংস্কৃতিক আয়োজন এবারই প্রথম।

লিসবনের ঐতিহ্যবাহী সাগ্রেস ক্যাম্পো পিকেনো হলে অনুষ্ঠিত হবে এ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটির বিস্তারিত তুলে ধরতে গতকাল লিসবনের বেনফরমোসো রোডের উজানভাটি রেস্তোরাঁর হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে কাজা দো বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, এ উদ্যোগ কেবল একটি সংগীতানুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রবাসে বসবাসরত বাংলাদেশি ও নেপালি কমিউনিটির মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে দুই কমিউনিটির সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে কাজা দো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মাসুম আহমেদ, ইকবাল হোসাইন কাঞ্চন, শাহীন আহমেদ, ফারুক শিকদার, জুয়েল আহমেদ, শামীম আহমেদ, বাবু শিকদার ও রাবেল আহমেদ। নেপালি কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন সুনিল পেরিয়ারসহ সংগঠনটির অন্যান্য প্রতিনিধিরা।

আয়োজকেরা আশা করছেন, কৈলাস খেরের এ সংগীতানুষ্ঠানে বাংলাদেশি ও নেপালি প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন দেশের সংগীতপ্রেমীরাও অংশ নেবেন। তাদের প্রত্যাশা, এ আয়োজন পর্তুগালে বসবাসরত বিভিন্ন কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা