× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আটলান্টিক সিটি বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক

সুব্রত চৌধুরী, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশ : ২০ মিনিট আগে

আটলান্টিক সিটি বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক

মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকতা, শুভেচ্ছা বিনিময় ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর লায়ন জেফরি ইয়াপিকো।

অনুষ্ঠানে প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর কাজী ইসলামসহ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বক্তারা বলেন, লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য মানবসেবা। আর্তমানবতার পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা এবং সমাজের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম আরও এগিয়ে নিতে হবে।

তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব আটলান্টিক সিটি ও আশপাশের এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সামাজিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল শপথ গ্রহণ, শুভেচ্ছা বক্তব্য, পরিচিতি পর্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দঘন সময় কাটানোর আয়োজন।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি লায়ন এম এম রহমান ও সম্পাদক লায়ন ইশরাত জাহান অভিষেক অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা