× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক

হুমায়ূন আহমেদ শ্রাবণ, লিসবন (পর্তুগাল) প্রতিনিধি

প্রকাশ : ১৭ মিনিট আগে

পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক

পর্তুগালে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল’-এর অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজনে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক বিশ্বনাথ প্রবাসী অংশ নেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। সাধারণ সম্পাদক রাবেল আহমেদ এবং স্থায়ী কমিটির সদস্য কাওসার আহমেদ ও আলামিন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগালের বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও আঞ্চলিকসহ প্রায় ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য আবদুল হাসিব। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন স্থায়ী কমিটির সদস্য মাসুম আহমেদ।

এ সময় স্থায়ী কমিটির সদস্য মো. ইয়াহিয়া, শামীম আহমেদ রাসেল, শরিফ আহমেদ রাজু, আবুল বশর, জালাল আহমেদ, আব্দুল মনাফ মনাই, মালেক আহমদ, লিটন মিয়া ও ফিরুজ আল মামুন বক্তব্য দেন। কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি রাসেল আহমদ, মোক্তার আলী, আব্দুল লতিফ নাঈম, মো. মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ আহমেদ ও দপ্তর সম্পাদক আব্দুল হাবিব জনি।

বক্তারা বলেন, প্রবাসের মাটিতে বিশ্বনাথবাসীর পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও সংগঠনটি ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা, অতিথিদের বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে পর্তুগালের স্থানীয় শিল্পীদের সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা