× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরিনোতে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

মোশাররফ হোসেন, তোরিনো (ইতালি) প্রতিনিধি

প্রকাশ : ১৩ মিনিট আগে

তরিনোতে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

ইতালির তরিনো শহরে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তরিনো শাখার সার্বিক সহযোগিতা এবং ইতালি উত্তর বিএনপির নির্দেশনায় এ সেবার আয়োজন করে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

গত শনিবার ও রবিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তরিনো শহরের স্থানীয় কমুনের একটি হলে এ কার্যক্রম চলে। এতে ১ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ই-পাসপোর্ট, নো ভিসা, বিভিন্ন সনদসহ নানা ধরনের কনস্যুলার সেবা গ্রহণ করেন।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি প্রস্তাবিত ইতালি উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনস্যুলার সেবা কার্যক্রমের হল পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল রফিকুল আলম। তিনি সেবাগ্রহীতা ও আগত অতিথিদের জন্য সুন্দর পরিবেশ বজায় রেখে সার্বিক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা