এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ২২ মিনিট আগে
৮০০ বছরের পুরোনো নাগরিক ঐতিহ্যের ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লন্ডন সিটিতে অনুষ্ঠিত হয়েছে ৬৯৮তম লর্ড মেয়র’স শো।
শনিবার
(১৪ নভেম্বর) সকাল ১১টায় ম্যানশন হাউস থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু হয়। এতে ঐতিহাসিক
সোনালি রাষ্ট্রীয় ঘোড়ার গাড়ির পাশাপাশি অংশ নেবেন ৬ হাজার ৫০০-এর বেশি মানুষ। শোভাযাত্রাটি
সেন্ট পলস ক্যাথিড্রাল হয়ে রয়্যাল কোর্টস অব জাস্টিসে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার
২ দশমিক ৮৬ মাইল দীর্ঘ পথের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে শনিবার সকাল ৭টা থেকে
বিকাল ৪টা পর্যন্ত স্কয়ার মাইল এলাকায় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ বা সীমিত রাখা
হয়েছে। কিংসওয়ে থেকে বিশপসগেট পর্যন্ত বিস্তৃত এলাকায়ও যান চলাচল সীমিত থাকবে।
পরিবহন
কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় ব্যক্তিগত গাড়ি নিয়ে ওই এলাকায় না গিয়ে যাতায়াতের জন্য
টিউব, এলিজাবেথ লাইন কিংবা রিভারবোট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। লন্ডনে বসবাসরত
বাংলাদেশি কমিউনিটির যারা পরিবার-পরিজন নিয়ে শোভাযাত্রা দেখতে যেতে চান, তাদের আগেভাগে
রওনা দেওয়া এবং গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।