× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভক্তদের ভিড়ের আশঙ্কায় অম্বাজি মন্দির সফর স্থগিত মোদির

অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মিনিট আগে

ভক্তদের ভিড়ের আশঙ্কায় অম্বাজি মন্দির সফর স্থগিত মোদির

দুই দিনের গুজরাট সফর শেষে শনিবার রাজ্য ছাড়ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে আহমেদাবাদে পৌঁছে তিনি গান্ধীনগরের লোক ভবনে রাত কাটান।

এই সফরে প্রধানমন্ত্রীর অম্বাজি মন্দির দর্শনের কর্মসূচি থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। গুজরাটের বানাসকাঁঠা জেলার বিখ্যাত অম্বাজি মন্দিরে লাভ পাঁচম উপলক্ষে বিপুলসংখ্যক ভক্তের সমাগমের সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণ দর্শনার্থীরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে মোদির মন্দির দর্শনের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক সূচি অনুযায়ী, ১৪ নভেম্বর অম্বাজি মন্দিরে গিয়ে মা অম্বার পূজা ও প্রার্থনায় অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে উৎসব উপলক্ষে গত কয়েক দিন ধরেই মন্দিরে ভক্তদের ভিড় বাড়ছিল। লাভ পাঁচমের দিনে এ ভিড় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়। এ পরিস্থিতিতে সাধারণ ভক্তদের যাতে কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তন আনা হয়। পরবর্তী কোনো সময়ে তিনি আবার অম্বাজি মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, অম্বাজি মন্দির গুজরাটের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান। ৫১টি শক্তিপীঠের অন্যতম হিসেবে পরিচিত এ মন্দিরে প্রতিবছর দীপাবলিসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে বিপুলসংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। বিশেষ করে লাভ পাঁচম উপলক্ষে নতুন বছরের মঙ্গলকামনায় বহু ভক্ত এখানে পূজা দিতে আসেন। প্রধানমন্ত্রীর মন্দির সফর স্থগিত হওয়ায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াত ও পূজা-অর্চনায় বাড়তি চাপ এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা