× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর ছবি ফেসবুকে আপলোডে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

লুৎফুর রহমান, কুয়েত থেকে

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২২:০৪ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর ছবি আপলোড করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে কুয়েতের আদালতে এক প্রবাসীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তদন্ত সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি তার নিজের ফেসবুক আইডিতে তার বন্ধুর স্ত্রীর ছবি আপলোড করেছিলেন। পরে বিষয়টি নিয়ে দুই বন্ধুর মধ্যে চরম ক্ষোভ, ভুল বোঝাবুঝি ও তীব্র বাকবিতণ্ডা তৈরি হয়। পারিবারিক এই স্পর্শকাতর বিষয়টিকে কেন্দ্র করে উভয়ের মধ্যকার উত্তেজনা দ্রুত হাতাহাতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি একটি ছুরি নিয়ে তার বন্ধুর কর্মস্থলের বাইরে ওঁত পেতে থাকেন। ভুক্তভোগী ব্যক্তি বাইরে আসামাত্রই আসামি তাঁর ওপর হামলা চালিয়ে তাঁর মাথা ও শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে পুলিশি তদন্ত ও ফরেনসিক আলামতে ফেসবুক ছবি কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হয়। 

আদালতে বিচার চলাকালে মামলার আসামি প্রবাসী ওই ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করে জানান, বিরোধ তৈরি হওয়ার আগে ভুক্তভোগী ব্যক্তি এবং তিনি পরস্পরের বন্ধু ছিলেন। আগের এক সফরের সময় ওই বন্ধু না জানিয়ে তাঁর স্ত্রীর ছবি তোলেন। পরবর্তী সময় তিনি তাঁদের কাউকে না জানিয়ে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। তাঁর স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য আসার পর তিনি বন্ধুকে ছবিগুলো সরিয়ে নিতে বলেছিলেন। তবে ওই বন্ধু সেগুলো সরাতে অস্বীকৃতি জানিয়ে উল্টো আরও ছবি পোস্ট করতে থাকেন। তাঁর এমন কর্মকাণ্ড আসামি ও তাঁর স্ত্রীর মধ্যে মানসিক চাপ ও উত্তেজনা বাড়িয়ে দেয়। 

কুয়েতের প্রসিকিউটররা জানান, ভুক্তভোগী বন্ধু ওই প্রবাসী বাংলাদেশির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে শেয়ার করেন। বারবার বলা সত্ত্বেও তা মুছে ফেলতে তিনি অস্বীকৃতি জানান। এরপরই আসামি ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ওই বন্ধুকে এই হত্যা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে এই সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের অসচেতন ব্যবহার ও ব্যক্তিগত সংঘাতের করুণ পরিণতি হিসেবে কুয়েত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এই রায়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 তথ্যসূত্র: আরব টাইমস ও গালফ নিউজ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা