× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৫:০৯ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৭:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

নিহতদের চারজন একই পরিবারের সদস্য। বাকি তিনজনও আর একটি পরিবারের। এক দুর্ঘটনায় দুই পরিবারের সাত সদস্যের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ছাড়া মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ ও তার মাত্র এক মাস বয়সি কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এবং মরদেহ দেশে ফেরানোর সম্ভাব্য সময় সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

এদিকে কনস্যুলেট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে স্বজনদের সহযোগিতা করবে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট। এ জন্য প্রয়োজনীয় সমন্বয়ও করা হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা