× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২২:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এর ফলে আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্র নিজেরাই সহজে পূরণ করতে পারবেন এবং এজেন্টের ওপর নির্ভরশীলতা কমবে।

শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় বলেছে, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। নতুন ফরমের মাধ্যমে আবেদনকারীরা সহজে প্রয়োজনীয় তথ্য বুঝতে ও পূরণ করতে পারবেন। পাশাপাশি সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট অনুসরণ করা হবে। এতে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অভিন্নতা বজায় থাকবে।

হাইকমিশনের এই উদ্যোগের লক্ষ্য ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আবেদনকারীবান্ধব করা। তবে ফরম সহজীকরণের এই উদ্যোগের সঙ্গে ভিসা পাওয়ার যোগ্যতার নতুন কোনো শর্ত যুক্ত করা হয়নি। অর্থাৎ বিদ্যমান ভিসা যোগ্যতার মানদণ্ডে কোনো পরিবর্তন আনা হয়নি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা