× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোমা হামলার হুমকিতে হিথ্রো ও বার্মিংহাম, ইউরোপজুড়ে ফ্লাইটে বিঘ্ন

এম ডি জে খোকন, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:৩২ পিএম

বোমা হামলার হুমকিতে হিথ্রো ও বার্মিংহাম, ইউরোপজুড়ে ফ্লাইটে বিঘ্ন

ইউরোপজুড়ে একের পর এক উড়োজাহাজে বোমা হামলার হুমকির মধ্যে এবার যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দর লন্ডনের হিথ্রো ও বার্মিংহাম বিমানবন্দরেও একই ধরনের হুমকি পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে এসব হুমকি পাওয়ার পর বিমানবন্দর দুটিতে জরুরি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তবে প্রাথমিক মূল্যায়নে হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে করছে না কর্তৃপক্ষ।

হুমকি পাওয়ার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানায় এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং হুমকির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে একই দিনে ইউরোপের বিভিন্ন দেশের অন্তত ১৫টি ফ্লাইট বোমা হামলার হুমকির মুখে পড়ে। এর জেরে কয়েকটি উড়োজাহাজ জরুরি অবতরণ করে এবং কিছু ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ইতালির রোমগামী অ্যার লিঙ্গাসের একটি ফ্লাইট নিরাপত্তার কারণে ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। তবে বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদ ছিলেন।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার জানিয়েছেন, সরকার এ ধরনের হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তবে প্রাথমিকভাবে এসব হুমকিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভুয়া বলে বিবেচনা করা হচ্ছে।

পরপর এমন ঘটনার কারণে ইউরোপের আকাশপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও নজরদারি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা