× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রামা রামা’য় সাফিয়ার কথক নৃত্যে মুগ্ধ ঋষভ

অভ্র বড়ুয়া, গুজরাট (ভারত) প্রতিনিধি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:৫৯ পিএম

‘রামা রামা’য় সাফিয়ার কথক নৃত্যে মুগ্ধ ঋষভ

বাংলাদেশের রাজধানী ঢাকার উদীয়মান কথক নৃত্যশিল্পী সাফিয়া শ্রেষ্ঠার পরিবেশনায় মুগ্ধ হয়েছেন ভারতের প্রখ্যাত সেতারবাদক, সংগীত পরিচালক ও সুরকার ঋষভ রিখিরাম শর্মা। তার সাম্প্রতিক প্রকাশিত সংগীত সৃষ্টি ‘রামা রামা’র (Rama Rama) সুরে সাফিয়ার কথক নৃত্যের পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

দিল্লির ঐতিহ্যবাহী রিখিরাম বাদ্যযন্ত্র নির্মাতা পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি ঋষভ রিখিরাম শর্মা। মাত্র ১০ বছর বয়সে সেতারের সঙ্গে তার সংগীতযাত্রা শুরু হয়। কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের শেষ দিকের শিষ্যদের একজন হিসেবেও পরিচিত তিনি। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সঙ্গে আধুনিক সংগীতের সংমিশ্রণ ঘটিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন ঋষভ।

২০২২ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউসে আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে একক সেতার পরিবেশন করেন তিনি। এ ছাড়া সংগীতের মাধ্যমে মানসিক সুস্থতা বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ ‘Sitar for Mental Health’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত এই শিল্পী।

ঋষভের নতুন সংগীত সৃষ্টি ‘রামা রামা’ মূলত একটি ভক্তিমূলক রচনা। এতে সেতারের সুরের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন বাদ্যযন্ত্রের মেলবন্ধন ঘটানো হয়েছে। এই সুরের সঙ্গে সাফিয়া শ্রেষ্ঠার কথক নৃত্যের মেলবন্ধন বিশেষভাবে নজর কেড়েছে ঋষভের। সাফিয়ার পরিবেশনা দেখে ইনস্টাগ্রামে মন্তব্য করে নিজের মুগ্ধতার কথা জানান তিনি। পাশাপাশি তার কনসার্ট সরাসরি উপভোগ করার জন্য ঢাকার এই তরুণ নৃত্যশিল্পীকে বিনামূল্যে টিকিটের আমন্ত্রণও জানিয়েছেন।

আন্তর্জাতিক অঙ্গনের একজন খ্যাতিমান সংগীতশিল্পীর কাছ থেকে এমন প্রশংসা সাফিয়ার নৃত্যচর্চার ক্ষেত্রে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য প্রাপ্তি। তার এই অভিজ্ঞতা আবারও তুলে ধরেছে, বাংলাদেশের তরুণ শিল্পীদের প্রতিভা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক শিল্পাঙ্গনেও প্রশংসিত হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা