× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতে খাদ্যপণ্য জালিয়াতি, বাংলাদেশিসহ পাঁচ প্রবাসীর সাজা

লুৎফুর রহমান, কুয়েত থেকে

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৮:১৯ পিএম

কুয়েতে খাদ্যপণ্য জালিয়াতি, বাংলাদেশিসহ পাঁচ প্রবাসীর সাজা

কুয়েতে সরকারি ভর্তুকিযুক্ত খাদ্যপণ্য আত্মসাতের দায়ে এক ম্যানেজারসহ পাঁচ প্রবাসীকে সাজা দিয়েছেন দেশটির আদালত। তাদের মধ্যে একজন বাংলাদেশি, দুজন ভারতীয় ও একজন মিসরীয় নাগরিক রয়েছেন। রায়ে ফুড সাপ্লাই শাখার এক ম্যানেজারকে ৩ হাজার কুয়েতি দিনার জরিমানা এবং বাকি চার প্রবাসীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুয়েতের জাহরা গভর্নরেটের একটি কো-অপারেটিভ সোসাইটিতে এ জালিয়াতির ঘটনা ঘটে। সমবায় সমিতির মাধ্যমে বিতরণ করা সরকারি ভর্তুকিযুক্ত খাদ্যপণ্য ও রেশন আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

আদালত ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্তরা কো-অপারেটিভ সোসাইটির শেয়ারহোল্ডারদের অগোচরে এবং কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই কৌশলে সরকারি ভর্তুকিযুক্ত খাদ্যপণ্য সরিয়ে ফেলতেন। মামলার বিবরণে উঠে এসেছে, সাধারণ ক্রেতাদের নজর এড়িয়ে প্রতিটি বিক্রয় লেনদেনে তারা ২৫০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত খাদ্যপণ্য কম মাপে দিতেন। এভাবে দীর্ঘদিন ধরে প্রতিটি লেনদেন থেকে সামান্য পরিমাণ পণ্য সরিয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য আত্মসাৎ করেন তারা। শেয়ারহোল্ডারদের অজান্তেই এ কৌশলে সংঘবদ্ধভাবে জালিয়াতি চালিয়ে আসছিলেন অভিযুক্তরা।

কুয়েতের একজন সচেতন নাগরিকের নজরে বিষয়টি আসার পর দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধান শুরু করে। দীর্ঘ তদন্তে জালিয়াতির কৌশল ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে মামলাটি আদালতে গড়ালে শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা