× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসিতে আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

আমিনুল ইসলাম, আবুদাবি, ইউএই প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:০১ পিএম

এইচএসসিতে আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফল অর্জন করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে আবুধাবির শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে পাসের হার শতভাগ। অন্যদিকে, রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের এইচএসসি পরীক্ষায় আবুধাবির শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের সবাই উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে ১১ জন জিপিএ-৫ অর্জন করেছেন। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে।

অন্যদিকে, রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ জন। এ ছাড়া ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ।

প্রবাসে থেকেও শিক্ষার্থীদের এ সাফল্যে আনন্দিত শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা। সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এ ফলাফলকে। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা