× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে হারিয়ে কমনওয়েলথ কাবাডির ফাইনালে ভারত

অভ্র বড়ুয়া, গুজরাট, ভারত প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৬:৫৬ পিএম

বাংলাদেশকে হারিয়ে কমনওয়েলথ কাবাডির ফাইনালে ভারত

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পুরুষ বিভাগের সেমিফাইনালে বাংলাদেশকে ৫৬-২৭ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। 

শুক্রবার (৩০ অক্টোবর) আহমেদাবাদের নারানপুরায় বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিক দল।

ম্যাচটি সরাসরি উপভোগ করেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি। এ সময় তিনি ভারতীয় খেলোয়াড়দের উৎসাহ দেন এবং খেলার বিভিন্ন মুহূর্ত প্রত্যক্ষ করেন।

ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে পদক ও ট্রফি তুলে দিয়ে তাদের সম্মাননা জানান উপমুখ্যমন্ত্রী। সেমিফাইনালে হারের মধ্য দিয়ে এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের পুরুষ দলের যাত্রা শেষ হলেও দলটির অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

এদিকে ভারতের পুরুষ দলের পাশাপাশি নারী দলও ইতিমধ্যে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ফলে দুই বিভাগেই শিরোপা জয়ের সুযোগ রয়েছে স্বাগতিক দেশটির সামনে। পুরুষ বিভাগের ফাইনালে আগামী ৩১ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। একই দিন অনুষ্ঠিত হবে নারী বিভাগের ফাইনাল।

উল্লেখ্য, গত ২৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে প্রথম কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। এতে ১৩টি দেশের পুরুষ দল এবং ১০টি দেশের নারী দল অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক অঙ্গনে কাবাডির প্রসার এবং আহমেদাবাদের ক্রীড়া আয়োজনের সক্ষমতা তুলে ধরতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা