× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতে ইয়েমেনি নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশির আত্মসমর্পণ

লুৎফুর রহমান, কুয়েত থেকে

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৬:৩৮ পিএম

কুয়েতে ইয়েমেনি নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশির আত্মসমর্পণ

কুয়েতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ইয়েমেনি নাগরিককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর শনিবার (৩১ অক্টোবর) ভোরে শার্ক থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই বাংলাদেশি। এ সময় তিনি মুত্তলা এলাকায় ইয়েমেনি নাগরিককে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে এর আগে কর্মস্থল বা বাসস্থান থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই ইয়েমেনি নাগরিক তার গায়ে পানি স্প্রে করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে তিনি ওই ব্যক্তির ওপর হামলা চালান এবং একপর্যায়ে গলা কেটে হত্যা করেন।

এর আগে মুত্তলা সিটির একটি বাসার ভেতর থেকে গলাকাটা অবস্থায় ওই ইয়েমেনি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলেন। পরে পাবলিক প্রসিকিউশনের প্রতিনিধি, অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা ও ফরেনসিক দলের সদস্যদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার এবং ঘটনাস্থল পরীক্ষা করা হয়।

এদিকে আত্মসমর্পণের পর অভিযুক্ত বাংলাদেশিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও এর পেছনের অন্য কোনো বিষয় রয়েছে কি না, সে বিষয়ে এখনো কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা