× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদির ১৩৫ ফ্লাইট ব্যাহত, বিপাকে ২০ হাজারের বেশি যাত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৭:৫৬ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা সীমিত ও নিয়ন্ত্রণ করার কারণে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৩৫টি ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়েছে। এতে চরম ভোগান্তির মুখে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বেবিচকের দেওয়া তথ্যানুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত থাকায় এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ৬২টি সরাসরি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া সাউদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি সরাসরি ফ্লাইট সময়মতো পরিচালিত হতে পারেনি।

সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের সৌদি আরবগামী ট্রানজিট ফ্লাইটও ব্যাহত হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৩।

এর মধ্যে ভারতের ইন্ডিগো এয়ারলাইনসের ২৮টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, ওমানের সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং মিসরের ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

বেবিচক জানিয়েছে, সরাসরি ৬২টি এবং ট্রানজিট ৭৩টি মিলিয়ে মোট ১৩৫টি ফ্লাইটের শিডিউল ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পর্যন্ত ২০ হাজার ৬৭২ জন যাত্রী সরাসরি ভোগান্তির শিকার হয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা