× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১২৬টি ফ্লাইট ব্যাহত

ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৪৭ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইনসের সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১২৬টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এতে ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী সরাসরি ভোগান্তির মুখে পড়েছেন।

আজ সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বেবিচক জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে সীমাবদ্ধতার (রেসট্রিক্টেড অপারেশন) কারণে এখন পর্যন্ত সরাসরি রুটের মোট ৫৯টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। এ ছাড়া সাউদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস ও রিয়াদ এয়ারওয়েজের ১০টি করে সরাসরি ফ্লাইট ব্যাহত হয়েছে।

সরাসরি ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবগামী বিভিন্ন এয়ারলাইনসের ট্রানজিট রুটের ৬৭টি ফ্লাইটও শিডিউল বিপর্যয়ে পড়েছে। এর মধ্যে ভারতীয় উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো এয়ারলাইনসের সর্বোচ্চ ২৪টি ফ্লাইট আক্রান্ত হয়েছে। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ট্রানজিট ফ্লাইট ব্যাহত হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১২৬টি ফ্লাইটের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন পর্যন্ত সর্বমোট ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা