× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লন্ডনে সাবিনা-ফেরদৌসের গানে মুগ্ধ প্রবাসী বাঙালিরা

দিল জাহান আলী খোকন, (লন্ডন) যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৬:৪৬ পিএম

লন্ডনে সাবিনা-ফেরদৌসের গানে মুগ্ধ প্রবাসী বাঙালিরা

বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও জনপ্রিয় পপসংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সংগীত পরিবেশনায় প্রাণবন্ত হয়ে উঠেছে লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাদের সংগীত পরিবেশনায় উচ্ছ্বাসে মেতে ওঠেন যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি দর্শক-শ্রোতারা।

গত ১১ অক্টোবর লন্ডনের মে ফেয়ার ভেন্যুতে বাংলাদেশ উদীচী, যুক্তরাজ্যের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘লন্ডন বাংলা বইমেলা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ।

শিল্পীদের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে গেছেন অভিজ্ঞ যন্ত্রসংগীতশিল্পীদের একটি দল। তাদের মধ্যে তবলায় চন্দন দত্ত, গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কিবোর্ডে পার্থ প্রতিম আচার্য বাপ্পি রয়েছেন। তাদের সম্মিলিত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

এছাড়া গত ১৫ অক্টোবর স্কটল্যান্ডের এডিনবরায় বাংলাদেশ ফোক ও বাউল শিল্পী অ্যাসোসিয়েশনের আয়োজনে আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সেখানেও সংগীত পরিবেশন করেন এই শিল্পীরা।

সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদের সংগীত পরিবেশনা যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের গান প্রবাসে বাংলা সংগীত ও সংস্কৃতির প্রতি বাঙালির ভালোবাসাকে আরও উজ্জীবিত করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা