× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মসজিদে ‘অনৈতিক কাজ’

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১২:৫০ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ১২:৫৬ পিএম

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের দায়ে’ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

বুধবার মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর আজেল নিউজের 

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন, নাজরুল ইসলাম আব্দুল বাসির ও সিতি আক্তার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশি নাগরিক নাজরুল ইসলাম আব্দুল বাসির ও সিটি আক্তার মক্কার এক মসজিদে অনৈতিক কাজে লিপ্ত হন। বিষয়টি দেখতে পেয়ে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং সংশ্লিষ্ট আদালতে তাদের বিরুদ্ধে মামলা চলে।

আদালত তাদের অপরাধের গুরুত্ব ও পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের কারণে মৃত্যুদণ্ডের রায় দেন। উচ্চ আদালত রায় বহাল রাখে এবং বাদশাহর নির্দেশে রায় কার্যকর হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকার দেশের নিরাপত্তা, ন্যায়বিচার এবং ইসলামী শরিয়াহর বিধান কার্যকর করতে দৃঢ় প্রতিজ্ঞ।

মসজিদের পবিত্রতা ও মানুষের মর্যাদার প্রতি আঘাতকারীদের জন্য কঠোর শাস্তির হুঁশিয়ারিও উচ্চারণ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আজেল নিউজ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা