প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ০৯:৪২ এএম
নিউইয়র্কে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস। ছবি: ভিডিও থেকে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেএফকে বিমানবন্দর থেকে ড. মুহাম্মদ ইউনূস হুইলচেয়ারে করে বের হওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান।
তবে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের প্রতিবাদের কারণ এবং ঘটনার অন্যান্য দিক সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা যায়নি।