× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহমেদাবাদে শুরু হলো নবরাত্রি উৎসব, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

অভ্র বড়ুয়া, আহমেদাবাদ (ভারত)

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৬:০৫ পিএম

আহমেদাবাদে শুরু হলো নবরাত্রি উৎসব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আহমেদাবাদে শুরু হলো নবরাত্রি উৎসব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ভাইব্র্যান্ট নবরাত্রি ফেস্টিভ্যাল ২০২৬’। 

রবিবার শহরের জিএমডিসি গ্রাউন্ডে আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী।

গুজরাট ট্যুরিজমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রীসহ দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক প্রতিনিধিরা। উৎসবে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের (আইসিসিআর) বৃত্তি নিয়ে পড়াশোনা করা ৩৫০ জনের বেশি বিদেশি শিক্ষার্থী অংশ নেন। 

তাদের মধ্যে বাংলাদেশ ছাড়াও নেপাল, চীন, আফগানিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ছিলেন।

দেবীশক্তির আরাধনা ও গুজরাটের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে উপজীব্য করে সাজানো উদ্বোধনী অনুষ্ঠানে আট শতাধিক শিল্পী নৃত্য ও সংগীত পরিবেশন করেন। আলোকোজ্জ্বল জিএমডিসি গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ঢোলের তালে গরবা ও রাস ডান্ডিয়ার ছন্দে মেতে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলায় রূপ দেয়।

আয়োজকেরা জানান, নয় রাতব্যাপী চলা এ উৎসবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি গুজরাটের সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা, পর্যটন খাতকে উৎসাহিত করা এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ঐতিহ্যবাহী পোশাকে নারী-পুরুষের বৃত্তাকার গরবা নৃত্য দেশ-বিদেশের মানুষের কাছে গুজরাটের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা