× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটিতে সুফিউর রহমান

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড প্রতিনিধি

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২১:৪৪ পিএম

মোহাম্মদ সুফিউর রহমান।

মোহাম্মদ সুফিউর রহমান।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। জেনেভায় পরিষদের ৬৩তম অধিবেশনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত আসন থেকে তাকে নির্বাচিত করা হয়। একই অঞ্চল থেকে কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।

বুধবার (৭ অক্টোবর) জাতিসংঘ প্রকাশিত অধিবেশনের সমাপনী বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটি ১৮ জন স্বাধীন বিশেষজ্ঞ নিয়ে গঠিত। পরিষদের অনুরোধে মানবাধিকার বিষয়ে গবেষণা, বিশ্লেষণ ও বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকে এই কমিটি। সদস্যরা নিজ নিজ সরকারের প্রতিনিধি হিসেবে নয়, ব্যক্তিগত যোগ্যতায় স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের মেয়াদ তিন বছর।

সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার এবং মিয়ানমারে রাষ্ট্রদূত ছিলেন। দীর্ঘ কূটনৈতিক কর্মজীবনে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপক্ষীয় কূটনীতিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সে জ্যেষ্ঠ গবেষণা ফেলো হিসেবে যুক্ত আছেন। সেখানে তিনি নীতি গবেষণা ও কূটনীতি বিষয়ে কাজ করছেন।

এবার চারটি আঞ্চলিক গোষ্ঠী থেকে মোট ছয়জনকে উপদেষ্টা কমিটিতে নির্বাচিত করেছে মানবাধিকার পরিষদ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দুজন ছাড়াও আফ্রিকা থেকে দুজন, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে একজন এবং পূর্ব ইউরোপ থেকে একজন নির্বাচিত হয়েছেন। তবে পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের গোষ্ঠীর সদস্য নির্বাচন পরিষদের ৬৪তম অধিবেশন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা