× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতে উচ্ছেদ অভিযানে বিলীন মিনি বাংলাদেশ খ্যাত ‘হাসাবিয়া’

লুৎফুর রহমান, কুয়েত প্রতিনিধি

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৭:২০ পিএম

কুয়েতে উচ্ছেদ অভিযানে বিলীন মিনি বাংলাদেশ খ্যাত ‘হাসাবিয়া’

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে ‘হাসাবিয়া’ নামটি। কুয়েত সিটির জিলিব আল-শুয়াইখ অঞ্চলের এই এলাকাটি একসময় ‘মিনি বাংলাদেশ’ হিসেবে পরিচিত ছিল। প্রবাসীদের কাছে হাসাবিয়া ও আব্বাসিয়া ছিল দেশেরই কোনো চেনা জনপদের মতো, যেখানে প্রবাসজীবনের ক্লান্তি ভুলে পরিচিত মানুষের সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পেতেন হাজারো বাংলাদেশি।

অতীতে হাসাবিয়ার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশি প্রবাসীদের আনাগোনায় এলাকাটি থাকত প্রাণবন্ত ও মুখর। ছুটির দিন কিংবা কাজের ফাঁকে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা ছুটে আসতেন এখানে। এলাকার অলিগলিতে গড়ে উঠেছিল অসংখ্য বাংলাদেশি খাবারের হোটেল, মুদিদোকান, গ্রোসারি ও ছোট-বড় নানা ব্যবসাপ্রতিষ্ঠান।

বাংলা ভাষার পরিচিত পরিবেশ, চেনা মুখ এবং দেশীয় খাবার ও পণ্যের সহজলভ্যতার কারণে নতুন প্রবাসীদের কাছেও হাসাবিয়া ছিল অন্যতম ভরসার জায়গা। ছুটির দিনে এলাকাটি হয়ে উঠত এক টুকরো বাংলাদেশের মতো, যেখানে প্রবাসীরা পরিচিতজনদের সঙ্গে দেখা করতেন এবং নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতেন।

একসময় হাসাবিয়ায় বাংলাদেশিরা শুধু বসবাসই করতেন না, অনেকেই স্থানীয় নিয়মকানুন মেনে বা ব্যক্তিগত উদ্যোগে ছোট ও মাঝারি ব্যবসা পরিচালনা করতেন। প্রবাসীদের চাহিদা অনুযায়ী দেশীয় মাছ, শাকসবজি, মসলা থেকে শুরু করে নানা ধরনের পণ্য বিক্রির দোকানও গড়ে উঠেছিল সেখানে। পাশাপাশি কিছু অননুমোদিত ও ভ্রাম্যমাণ বাজারও গড়ে উঠেছিল, যা সময়ের সঙ্গে স্থানীয় প্রশাসনের নজরে আসে।

বর্তমান সময়ে হাসাবিয়ার চিত্র অনেকটাই বদলে গেছে। সময়ের পরিবর্তন, সরকারের নতুন নগর পরিকল্পনা এবং কঠোর আইন প্রয়োগের কারণে একসময়ের প্রাণবন্ত এলাকাটি হারিয়েছে তার পুরোনো রূপ। স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযান, অবৈধ বাজার উচ্ছেদ এবং আবাসন ব্যবস্থাপনায় কড়াকড়ির ফলে প্রবাসীদের জীবনযাত্রায় চরম স্থবিরতা নেমে এসেছে।

কুয়েত পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিলিব আল শুয়াইখ এলাকার ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ ও অননুমোদিত বহুতল ভবনগুলো চিহ্নিত করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। ফলে একসময় জনবহুল ও পরিচিত হাসাবিয়ার অলিগলিতে এখন বিরাজ করছে জনশূন্যতা ও থমথমে নীরবতা। অপরিকল্পিত এলাকাটিকে শৃঙ্খলার মধ্যে এনে আধুনিক নগর পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পুরনো স্থাপনাগুলো অপসারণ করছে সরকার। একই সঙ্গে সেখানে নতুন লেবার সিটি বা আধুনিক শ্রমিক আবাসন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসাবিয়ার পুরোনো স্থাপনা ও দোকানপাটের অনেক কিছুই এখন আর নেই। তবে দীর্ঘদিনের বসবাস, ব্যবসা ও প্রবাসজীবনের নানা স্মৃতি বাংলাদেশিদের কাছে এলাকাটিকে এখনো আলাদা করে রেখেছে। নতুন নগর পরিকল্পনার অংশ হিসেবে এলাকাটির চেহারা বদলে গেলেও ভবিষ্যতে সেখানে আরও পরিকল্পিত ও নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে উঠবে—এমন প্রত্যাশা করছেন প্রবাসীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা