× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবীণদের ভ্রমণসেবা উন্নয়নে হামাদ বিমানবন্দর ও ‘ইসান’-এর যৌথ উদ্যোগ

ফেরদৌসুর রহমান, কাতার প্রতিনিধি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৮:২৭ পিএম

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস উপলক্ষে বয়স্কদের ভ্রমণ আরও স্বাধীন, স্বাচ্ছন্দ্যময় ও অন্তর্ভুক্তিমূলক করতে যৌথ সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও কাতার ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়ার্কের আওতাধীন বয়স্কদের ক্ষমতায়ন ও যত্ন কেন্দ্র ‘ইসান’।

এই উদ্যোগের আওতায় বিমানবন্দরের আধুনিক অবকাঠামো, বিভিন্ন সেবা ও ডিজিটাল সমাধানের সঙ্গে প্রবীণদের পরিচয় করিয়ে দিতে নিয়মিত বিমানবন্দর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রবীণরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে ভ্রমণ করতে পারেন, সেজন্য যাত্রার বিভিন্ন ধাপ ও অনলাইন/ডিজিটাল সেবা ব্যবহারের ওপর সেশনের আয়োজন করা হবে।

প্রবীণদের ভ্রমণের অভিজ্ঞতা ও মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তাদের দেওয়া ফিডব্যাকের ভিত্তিতে সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

‘ইসান’-এর নির্বাহী ব্যবস্থাপক মানাল আল মান্নাই বলেন, এ উদ্যোগ সামাজিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার প্রতিফলন। এর মাধ্যমে প্রবীণদের জীবনযাত্রার মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অংশীদারত্বের মাধ্যমে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্রবীণদের জন্য বৈষম্যহীন ও সহজলভ্য ভ্রমণসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা