× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে এআই ও সাইবার নিরাপত্তায় বাংলাদেশি নাঈমুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩২ পিএম

যুক্তরাষ্ট্রে এআই ও সাইবার নিরাপত্তায় বাংলাদেশি নাঈমুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে কাজ করছেন বাংলাদেশি প্রযুক্তিবিদ ও গবেষক মো. নাঈমুল আহসান। প্রায় নয় বছরের দেশীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাঈমুল আহসান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. কামরুল আহসান ও সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ফরিদা আহসানের সন্তান। ২০১৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে সাইবার নিরাপত্তায় তথ্যপ্রযুক্তিতে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। সেখানে জিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৯২ পেয়ে ‘সামা কাম লডে’ সম্মান অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠাতা বৃত্তিও লাভ করেন। বর্তমানে নাঈমুলের গবেষণার অন্যতম বিষয় ওপেন ব্যাংকিংয়ে তৃতীয় পক্ষের এপিআই ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি এবং এর সঙ্গে পরিচালনাগত ক্ষতির সম্পর্ক। পাশাপাশি ডিপ লার্নিং, সরবরাহ চেইন পূর্বাভাস, আর্থিক জালিয়াতি প্রতিরোধ ও বহুমাত্রিক তথ্য বিশ্লেষণ নিয়েও তিনি গবেষণা করছেন।

ডিপ নিউরন রিসার্চ অ্যান্ড কনসালট্যান্সির অর্থায়নে পরিচালিত একটি যৌথ গবেষণা প্রকল্পেও যুক্ত রয়েছেন নাঈমুল। প্রকৌশল প্রকল্প ব্যবস্থাপনায় ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তার কাঠামো তৈরি করাই এ প্রকল্পের লক্ষ্য। ছয়জন মূল গবেষকের একজন হিসেবে প্রকল্পটিতে কাজ করছেন তিনি।

পেশাজীবনে বাংলাদেশে ওমেগা এক্সিম লিমিটেড, বিবি আইটি ও এক্সেল টেকনোলজিস লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নাঈমুল। টেলিযোগাযোগ, ব্যাংকিং ও এন্টারপ্রাইজ প্রযুক্তি খাতে তথ্যপ্রযুক্তি অবকাঠামো, সফটওয়্যার ও প্রযুক্তি সমাধান নিয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তার পেশাগত সনদের মধ্যে রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি), কম্পটিয়া সাইবারসিকিউরিটি অ্যানালিস্ট (সাইএসএ+) এবং সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ)। তিনি পিএমআই লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টার, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সঙ্গেও যুক্ত রয়েছেন।

ভবিষ্যতে নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহারের প্রসার, ডিপফেকসহ উদীয়মান সাইবার হুমকি মোকাবিলা এবং ঝুঁকিভিত্তিক প্রযুক্তিগত সিদ্ধান্ত গ্রহণের কাঠামো উন্নয়নে কাজ করতে চান নাঈমুল আহসান। এআই ও সাইবার নিরাপত্তার সমন্বিত প্রয়োগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়ে কাজ করছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা