লুৎফুর রহমান, কুয়েত
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১২ পিএম
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা শোনা এবং তা দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে রবিবার দুপুর ১২:৩০ ঘটিকায় বাংলাদেশ দূতাবাস, কুয়েতের হলরুমে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা শোনা এবং তা দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
পাশাপাশি দূতাবাসের সামগ্রিক সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সেপ্টেম্বর-২০২৬ এর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২:৩০ ঘটিকায় বাংলাদেশ দূতাবাস, কুয়েতের হলরুমে এই গণশুনানি
অনুষ্ঠিত হয়। শ্রম ও কল্যাণ, পাসপোর্ট এবং কনস্যুলার সেবার মান আরও বৃদ্ধি করার মূল
উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে কুয়েত প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ওই গণশুনানিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল
সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ও দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ সময় উপস্থিত
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অভিযোগ, মতামত এবং সংকটের কথা মনোযোগ সহকারে শোনেন। তা
সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোকপাতও করেন।
প্রবাসীদের আইনি সহায়তা, আকামা সমস্যা, কাজের পরিবেশ এবং কনস্যুলার
সেবা প্রাপ্তির জটিলতা নিরসনে দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করা
হয়।
প্রবাসীদের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দেওয়া এবং দূতাবাসের কার্যক্রমে
গতিশীলতা আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে এই গণশুনানি শেষ হয়।