× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম্বোডিয়ায় পাচারের শিকার ৩৮ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪১ পিএম

প্রবাসী বাংলাদেশি। ছবি: ইনফো মাইগ্রেন্টস

প্রবাসী বাংলাদেশি। ছবি: ইনফো মাইগ্রেন্টস

কম্বোডিয়ার বিভিন্ন স্কাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি আজ দেশে ফিরছেন। থাই এয়ারওয়েজের TG-321 ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 

প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসা ভুক্তভোগীদের মধ্যে ৫ জন মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং মামলা করতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত কিছু বাংলাদেশি মানবপাচারকারী তাদের দেশে ফেরার পথে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ এবং দেশে ফেরত না যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করেছেন।

ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, স্কাম কম্পাউন্ডে তাদের আটকে রেখে প্রতারণামূলক সাইবার কার্যক্রমে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল। দেশে ফেরার পর তাদের নিরাপত্তা, আইনি সহায়তা, মানসিক সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা