× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রুকলিনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি রেস্তোরাঁকর্মী নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২১:০৫ পিএম

আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁ, ইনসেটে নিহত রেস্তোরাঁকর্মী ইউসুফ রাজু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁ, ইনসেটে নিহত রেস্তোরাঁকর্মী ইউসুফ রাজু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ রাজু (৪৪) নামের এক বাংলাদেশি রেস্তোরাঁকর্মী নিহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার ভোরে ব্রাউনসভিল এলাকার রকঅ্যাভিনিউয়ে অবস্থিত আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁয় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় আরেক বাংলাদেশি আহত হন।

স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, নিহত ইউসুফ রাজু প্রায় তিন বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন।

তার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। তার স্ত্রী ও তিন সন্তান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নোয়াখালী প্রবাসী কমিউনিটির নেতা শহিদুল্লাহ কাউসার গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার দিন এক গ্রাহক খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইউসুফ রাজু ও রেস্তোরাঁর আরেক কর্মী রাসেল তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।


একপর্যায়ে ওই গ্রাহক ক্ষিপ্ত হয়ে বন্দুক বের করে গুলি চালালে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফ রাজুকে দ্রুত ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হাতাহাতির সময় ৩৯ বছর বয়সী রাসেলের পায়ে গুলি লেগেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার বাড়িও নোয়াখালীতে। 

রেস্তোরাঁটির মালিক শেখ রাসেল অবশ্য দাবি করেছেন, হামলাকারীর সঙ্গে কর্মীদের কোনো পূর্বপরিচিত ছিল কিংবা বাগ্‌বিতণ্ডাও হয়নি এবং ঘটনাটি সম্পূর্ণ আচমকা ঘটেছে।

ঘটনার পর থেকে নিউইয়র্ক পুলিশ বিভাগ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অপরাধীকে শনাক্ত করতে পুলিশ রেস্তোরাঁটির ভেতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা