× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে হবে: শাহেদ রাহমান

শাহ মনসুর আলী নোমান, যুক্তরাজ্য থেকে

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৩:৫৯ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৭:৪৩ পিএম

প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে প্রবাসে অবস্থানরত প্রজন্মকে প্রিয় জন্মভূমি বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ বাংলাদেশি লেখক, গবেষক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।

তিনি বলেন, “হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে গণমাধ্যমকর্মীদের কলমের প্রতিটি শব্দ যেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।”

ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম শুধুমাত্র সত্য প্রকাশে নয়, জাতির স্মৃতি ও শেকড়কে অন্তরে লালন করা, নজরুল-রবীন্দ্রনাথ, লালন-হাসন, রাধারমন, দূরবীন শাহকে ধারণ করে দেশের উন্নয়নে, শিক্ষা সংস্কৃতির বিকাশে এবং হাজার বছরের ঐতিহ্যবাহী বাংলা ভাষাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শিক্ষা-গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য-প্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ এবং সদস্য শাবুল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে ফ্রান্স, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা