× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় ৮ আগস্ট আন্তর্জাতিক জুলাই বিপ্লব স্মরণ অনুষ্ঠান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৯:১১ পিএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী শনিবার জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক স্মরণ, শ্রদ্ধা ও ঐক্য অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী শনিবার জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক স্মরণ, শ্রদ্ধা ও ঐক্য অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী শনিবার জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক স্মরণ, শ্রদ্ধা ও ঐক্য অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘জান দেবো, কিন্তু জুলাই দেবো না’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে শহিদ ওসমান বিন হাদির পবিত্র স্মৃতির উদ্দেশ্যে।

প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশি-আমেরিকান প্যাট্রিয়টসের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর আগে গত ৮ জুলাই জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অনুষ্ঠানমালার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন এ. কে. আব্দুল কাদের।

আয়োজক কমিটি জানিয়েছে, আগামী শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন চলবে। কর্মসূচির শুরুতে থাকবে পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া। এরপর শহিদ ওসমান বিন হাদিসহ জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতিচারণ করা হবে। অনুষ্ঠানে পরিবেশিত হবে দেশাত্মবোধক ও সংগ্রামী সংগীত, ইসলামী নাশীদ এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে "প্রতিরোধ থেকে পুনর্গঠন" প্রতিপাদ্যকে সামনে রেখে রাষ্ট্রবিজ্ঞান, শান্তি ও নিরাপত্তা, রসায়ন ও মানববিজ্ঞান, গণিত ও ডাটা অ্যানালিটিক্স, প্রযুক্তি এবং ইতিহাস ও সামাজিক মনোবিজ্ঞান বিষয়ের বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। পাশাপাশি জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, শহিদ পরিবার, আহত সংগ্রামী, মানবাধিকার কর্মী, কমিউনিটি সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং স্বেচ্ছাসেবকদের বিশেষ সম্মাননা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আন্তর্জাতিক আয়োজন সফল করতে বিশিষ্ট শিক্ষাবিদ ড. শেখ মিজানকে প্রধান করে একটি ১৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— ড. আবিদ বাহার, ডা. জুনুন চৌধুরী, মোহাম্মদ আজিজুর রহমান, রহমত উল্লাহ, হাজী আনোয়ার হোসেন লিটন, এমদাদ চৌধুরী দীপু, মিসবাহ উদ্দিন আহমদ, এ. কে. আব্দুল কাদের, আবুল কালাম আজাদ, রেজাউল করিম, নূরুল হক চৌধুরী, জাবেদ আহমদ, আব্দুল আলীম এবং দীপন গাজী।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন এক দিগন্তের সূচনা করেছে।

শহিদদের আত্মত্যাগ এবং আহত সংগ্রামীদের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, দ্বিতীয় বার্ষিকীকে কেবল একটি স্মরণানুষ্ঠান নয়, বরং নতুন প্রজন্মের কাছে ইতিহাস, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনাকে পৌঁছে দেওয়ার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, গবেষক, নীতিনির্ধারক, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষাবিদ এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জুলাই বিপ্লবের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বার্তা তুলে ধরা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উই আর দ্যা পিপলসের প্রধান জ্যাকব মিল্টন, কবি কাজী জহিরুল ইসলাম, ড. নিজাম উদ্দিন, ডা. জুনুন চৌধুরী (নিউরোলজি অ্যান্ড সাইকিয়াট্রি), প্রফেসর শেখ মিজান, ড. শামীম আহমেদ (ইউনিভার্সিটি অব টেক্সাস), ড. কাওসার আহমেদ, গোলাপী বেগম, মিসেস রুকসানা, এমদাদ চৌধুরী দীপু (বাংলাদেশ ফোরাম), হাজী আনোয়ার হোসেন (কমিউনিটি অ্যাক্টিভিস্ট), রকস্টার ব্যান্ডের ভোকাল বিপ্লব, শাহ ইসলাম, এমডি আশিক, এমডি আরমান, এমডি শফিক, এমডি রেজাউল করিম এবং দীপন গাজীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা