× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিবাসী নির্যাতন : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন চায় মানবাধিকার কমিশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১৯:৩২ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১৯:৪৪ পিএম

ছোট ডিঙি নৌকায় চড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন অনেক অভিবাসন প্রত্যাশী। ছবি: সংগৃহীত

ছোট ডিঙি নৌকায় চড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন অনেক অভিবাসন প্রত্যাশী। ছবি: সংগৃহীত

ইউরোপের বিভিন্ন দেশ ও ইতালিতে পাঠানোর কথা বলে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে অভিবাসী বন্দীদের নির্যাতন ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন চেয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) মানবাধিকার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্ক ও যথাযথভাবে সমস্যা মোকাবিলার উদ্দেশ্যে সত্য উন্মোচনের আহ্বান জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ অভিবাসন খাতকে আরও উন্নত এবং নিরাপদ করার উদ্দেশ্যে প্রকাশিত সংবাদের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন প্রেরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগকে পত্র পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রবাসে কিছু বাংলাদেশি অভিবাসীকে নির্যাতন ও মুক্তিপণ আদায় সংক্রান্ত প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টিগোচর হয়। ইউরোপের বিভিন্ন দেশ বিশেষত ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় প্রেরণ এবং সেখানকার এক বা একাধিক চক্র কর্তৃক বন্দীদের নির্যাতন, মুক্তিপণ আদায় ও হত্যার বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে। এসব চক্র ভুক্তভোগীদের নির্যাতন করে ভিডিও ধারণ করে। নির্যাতনের ভিডিও দেশে পাঠিয়ে ৮-১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদ থেকে এটি অনুমান করা যায়, এ ধরনের কার্যক্রমের সঙ্গে দেশের এক বা একাধিক চক্র জড়িত। তারা অবৈধভাবে শুধু আর্থিক দিকে লাভবান হচ্ছে না, একই সঙ্গে কিছু মানুষকে অমানবিক নির্যাতন এবং কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এতে মানবপাচারের শিকার ব্যক্তিরা মানবাধিকারের চরম লঙ্ঘনের শিকার হন। মানবপাচারের শিকার হয়ে কিছু অভিবাসী খুন পর্যন্ত হচ্ছেন যা কোনো ক্রমেই প্রত্যাশিত নয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা