× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেনে অভিবাসীদের চাপ, রাত কাটছে খোলা আকাশের নিচে

নুরুল ওয়াহিদ, স্পেন থেকে

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২২:৩৭ পিএম

স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউটায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অভিবাসীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউটায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অভিবাসীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্তর আফ্রিকায় মরক্কোর উপকূলে অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউটায় আবারও অনিয়মিত অভিবাসীদের আগমন বেড়েছে। এতে শহরটির একমাত্র অভিবাসী আশ্রয়কেন্দ্র (সিইটিআই) ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় কয়েক ডজন তরুণ অভিবাসীকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম এল ফারো দে সেউটা জানিয়েছে, ফেব্রুয়ারির পর এবারই প্রথম আশ্রয়কেন্দ্রটি পূর্ণ হয়ে পড়েছে। ১৮ থেকে ৩০ বছর বয়সী অনেক অভিবাসীকে আশ্রয়কেন্দ্রের বাইরে মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। তাদের কাছে ছিল কেবল রেড ক্রসের দেওয়া কম্বল।

বিশ্লেষকদের মতে, লিবিয়া ও টিউনিশিয়া হয়ে ইতালিগামী মধ্য ভূমধ্যসাগরীয় রুটের তুলনায় সেউটার পথকে তুলনামূলক নিরাপদ মনে করায় এই সীমান্তে চাপ বেড়েছে। মরক্কো থেকে সাঁতরে বা ছোট নৌকায় সেউটায় পৌঁছানোর চেষ্টা করছেন অনেক অভিবাসী।

স্থানীয় সূত্র জানায়, ১০ জুলাই রাতে ৭০ জনের বেশি অভিবাসী সেউটায় প্রবেশের চেষ্টা করেন। পরে ১৪ জুলাই রাত থেকে ১৫ জুলাই সকাল পর্যন্ত মাত্র এক রাতেই অন্তত ১০০ জনকে মরক্কোর নিরাপত্তা বাহিনী আটক করে। তারা সাঁতরে বা নৌকায় করে সেউটায় প্রবেশের চেষ্টা করছিলেন।

আফ্রিকা মহাদেশে অবস্থিত হলেও সেউটা স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ। ফলে সেখানে পৌঁছাতে পারলে অভিবাসীরা ইউরোপে প্রবেশের সুযোগ পান।

বিশেষজ্ঞদের মতে, ক্যানারি দ্বীপপুঞ্জগামী রুটে নজরদারি বাড়ায় অভিবাসীদের একটি অংশ এখন সেউটার পথ বেছে নিচ্ছেন।

পর্যবেক্ষকদের মতে, সীমান্তে কড়াকড়ি বাড়ানো হলেও যুদ্ধ, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং কর্মসংস্থানের সংকট অভিবাসনের মূল চালিকাশক্তি হিসেবে রয়ে গেছে। ফলে ইউরোপের দক্ষিণ সীমান্তে এমন চাপ আগামী দিনেও অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা