× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী সাদমান ফাহমির ক‍্যামব্রিজে সাফল্য

আবু নাসের চৌধুরী রাহী, পোর্টসমাউথ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৭:৩২ পিএম

সাদমান ফাহমি আহমেদ। প্রবা ফটো

সাদমান ফাহমি আহমেদ। প্রবা ফটো

দিন দিন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য উজ্জ্বল করছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিকে। ওক্সফোর্ড, ক‍্যামব্রিজসহ ব্রিটেনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা করে নিচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীরা।

সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে পোর্টসমাউথের ফরিদ আহমেদ ও শায়লা সুমি দম্পতির কনিষ্ঠ সন্তান সাদমান ফাহমি আহমেদ। 

তিনি এ-লেভেল পরীক্ষায় দুটি ‘এ-স্টার’ ও দুটি ‘এ’ নিয়ে কৃতিত্বের সাথে এ-লেভেল সম্পন্ন করে ক‍্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এ‍্যারোস্পেস ইন্জিনিয়ারিংয়ে সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে তিনি এ‍্যরোস্পেস নিয়ে রিসার্চ করতে আগ্রহী।

২০১৩ সালে ফাহমি তার বাবা-মায়ের সঙ্গে ইতালি থেকে ব্রিটেনে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। বড় ভাই শাফায়াত আহমেদ পড়াশোনা শেষ করে বর্তমানে রয়্যাল হান্স হাসপাতালের ফার্মাসিস্ট হিসেবে কর্মরত। ফাহমির গ্রামের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিদ্যাকুট গ্রামে।

ফাহমির মা-বাবা তার রেজাল্টে আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ফাহমির বাবা ফরিদ আহমেদ বলেন, ‘বাচ্চাদের সাথে ভালো সময় কাটানো এবং তাদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য প্রত্যেক বাবা-মার উচিত তাদের সন্তানদের উৎসাহিত করা।’

মা শায়লা সুমি জানান, ‘সাদমান ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই মনোযোগী সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ও ভালো। সে তার স্কুলের বাস্কেটবল দলের ক‍্যাপটেন।সে ব্রিটেনের জাতীয় অনুর্ধ ১৮ বাস্কেটবল টিমে খেলার সুযোগ পেয়েছে।’ 

ফাহমির মতে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তার মানসিক বিকাশে সহায়তা করে। ফাহমির মতো আরও অনেকে প্রবাসে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা