× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের ফ্রিজে মিলল বাংলাদেশির লাশ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৬ পিএম

দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের ফ্রিজে মিলল বাংলাদেশির লাশ

দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে কর্মচারীর হাতে খুন হয়েছেন কাজী মহিউদ্দিন পলাশ নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাতে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা।

পুলিশ জানায়, পলাশকে তার মালাউই নাগরিক কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ দোকানের ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায়। অভিযুক্ত কর্মচারী এখনও পলাতক রয়েছে এবং তাকে ধরতে অভিযান চলছে।

নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক। প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করছিলেন।

নিহতের ভাই পল্লী চিকিৎসক কাজী আলমগীর জানান, তিন দিন ধরে পলাশের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ফোনও বন্ধ ছিল। পরে পুলিশ তদন্ত করে সিসি ক্যামেরার ফুটেজ থেকে হত্যার বিষয়টি উদঘাটন করে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাশ ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান। তার স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে। তার মৃত্যুতে আমরা শোকাহত। পরিবার মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা